বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, পেছন থেকে এসে প্রকাশ্যে গুলি

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে পাঁচলাইশ মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ পাঁচলাইশের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, বিকেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদ। এসময় হঠাৎ সময় পেছন থেকে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে সঙ্গে থাকা অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com