বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৮

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে চারজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া রয়েছেন সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৪ জন এবং মাদক কারবারে জড়িত ৩০ জন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com