মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১,৭০০ ছাড়াল, ৫০০টির বেশি আফটারশক মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান চার বছর পর নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ অভিযানে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে যে, গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এভার গ্রিন পরিবহনের একটি চলন্ত বাসে কুচিয়ামোড়া সেতুর ওপর আগুন লেগেছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং নির্বাপণ করেন।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাতের পরপরই বাসের চালক পরিস্থিতি বুঝে গাড়িটি নিরাপদ স্থানে থামান। এতে বাসে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানী বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com