সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে

চিকিৎসা শেষে দীপু মনিকে ফের কারাগারে পাঠানো হলো

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্রুত তাকে মুন্সিগঞ্জের কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়েছে তাকে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে আবার কারাগারে পাঠানো হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো্. ফজলু কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি গরমের কারণে জেলা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তার এক্সরে ও ইসিজি করা হয়েছে। তেমন কোনো বড় ধরনের রোগ নির্ণয় করা যায়নি। মোটামুটি সুস্থ আছেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে আবার কারাগারে নেওয়া হয় তাকে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com