বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

জুয়া খেলে ১৫ দিনে ২২ লাখ টাকা খোয়া, প্রবাসীর আত্মহত্যা

কুমিল্লা, প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনায় প্রবাস থেকে দেশে ফেরে অর্থকষ্টের হতাশায় মেরাজুল ইসলাম (৪৪) নামে এক প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে অনলাইনে জুয়া খেলে ২২ লাখ টাকা হেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজুল মারা যান। তিনি উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মৃত শহিদ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে মেরাজুল ইসলাম অনলাইন জুয়ার নেশায় পড়ে প্রায় ২২ লাখ টাকা হারান। এত বড় অঙ্কের আর্থিক ক্ষতির কারণে তিনি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই মঙ্গলবার তিনি বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান বলেন, অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে শোকে তিনি আত্মহত্যা করেছেন বলে লোকমুখে শুনেছি। তবে এর সত্যতা কতটুকু, তা নিশ্চিত করে বলতে পারছি না।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মেরাজুল ইসলাম ও তার এক ছেলে প্রবাসে থাকতেন। বাবা-ছেলে দুজনেই দেশে ফিরে আসার পর তীব্র অর্থকষ্টে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তবে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি ফেসবুকে আলোচনা হতে দেখেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে নিহত মেরাজুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com