ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

ভারতে মায়ের কাছ থেকে তুলে নিয়ে ৯ মাসের শিশুকে ধর্ষণ

ভারতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা ৯ মাসের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১২) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

গত ১৯ জুন রাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই রাতে মেয়েকে নিজের পাশে নিয়েই ঘুমিয়েছিলেন শিশুটির মা। পরে রাত ২টার দিকে তিনি খেয়াল করেন তার মেয়ে পাশে নেই। রাতেই আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যেরা। শেষে শনিবার (২০ জুন) সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি মাঠের মধ্যে টিনের চালাঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে যৌন নির্যাতনের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা।

ঘটনার তদন্তে নেমে প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। তাতে ১২ বছর বয়সি ওই কিশোরের দিকে সন্দেহ যায় তদন্তকারীদের। সে তিন দিন আগেই চণ্ডীগড় থেকে গোরক্ষপুরের ওই বাড়িতে এসেছিল। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংলগ্ন লাগছিল পুলিশের। পরে তাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে পিটিআই জানায়, পরবর্তী সময়ে পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেছে ওই কিশোর। পুলিশকে ওই কিশোর জানায়- শুক্রবার রাতে সে মদ্যপান করেছিল। তার পরে মোবাইলে পর্নও দেখেছিল। পরে রাতে ঘুমন্ত ওই শিশুকে তুলে নিয়ে যায় সে। তার কাছ থেকে পাওয়া মোবাইলটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা- তাতে ৫০টিরও বেশি আপত্তিকর ভিডিয়ো পাওয়া গেছে।

গোরক্ষপুরের পুলিশ সুপার নিমেশ পাটিল জানান, নির্যাতিত শিশু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ভারতে মায়ের কাছ থেকে তুলে নিয়ে ৯ মাসের শিশুকে ধর্ষণ

আপডেট সময় ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬