বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

বাংলাদেশের হয়ে খেলতে যেসব ধাপ পেরোতে হবে সামিতকে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

হামজা চৌধুরীর পর আরেকজন বড় হাই-প্রোফাইল কানাডিয়ান সামিত সোমকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশি বংশোদ্ভূত এই কানাডিয়ান ফুটবলারের সঙ্গে বাফুফের প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে বলে জানা যাচ্ছে।

এবার লাল-সবুজের জার্সিতে তাকে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। অবশ্য, বাংলাদেশের হয়ে খেলতে পাসপোর্টসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলাদশি বংশোদ্ভূত এই ফুটবলারকে। 

সামিত সোমের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে তিনিও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। সেক্ষেত্রে সামিতকে বাংলাদেশের পাসপোর্ট করতে হবে। তার পাসপোর্টের আগে তার বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদ প্রয়োজন।

সামিতের পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র সংগ্রহ করে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত মিললেই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। 

সামিতের সঙ্গে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাফুফে সহ-সভাপতি বলেন, ‘সামিত আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও জ্ঞাত। আমরা ইতোমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই এটি হয়ে যাবে।

এরপর সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আবেদন করবে। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন সেটা আমরা নিশ্চিত করব’-বলেন বাফুফে সহ-সভাপতি। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন। মাত্র দুই মাসের কম সময় রয়েছে। এই সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফিফার অনুমতি পাওয়া খানিকটা চ্যালেঞ্জিং। কারণ ম্যাচের নির্দিষ্ট কয়েক দিন আগে বাফুফেকে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হয় এএফসি পোর্টালে।

১০ জুন ঢাকায় সামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে ৩ জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই আজ পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন সামিত। ফাহাদ করিম জানিয়েছেন, ‘সামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুনে খেলার জন্য তিনি আসতে পারবেন বলে জানিয়েছেন। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু দেরিতে সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে এই ধারণাও তাকে দিয়ে রেখেছি।’

প্রসঙ্গত, কানাডার সিনিয়র দলের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন সামিত সোম। মেজর সকার লিগের পর এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন। 

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com