শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

গাজায় গণহত্যার প্রতিবাদে মুগদায় মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার মুগদা বিশ্বরোডে বিক্ষোভ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় মুগদা মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পক্ষ থেকে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভ থেকে।

সমাবেশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, গাজায় যা ঘটছে, তা কোনো সাধারণ সংঘাত নয়—এটি একটি পরিকল্পিত গণহত্যা। মুসলমানদের ঈমান, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়বিচারের চেতনা থেকেই আমাদের এই প্রতিবাদ। ফিলিস্তিনের শিশু, নারী, বৃদ্ধ কেউই নিরাপদ নয়—এই বর্বরতা মানবতার বিরুদ্ধে এক চরম হুমকি। আমরা এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার এবং ভবিষ্যতেও প্রতিবাদের কণ্ঠ আরও শক্তিশালী করে তুলবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এই ধরনের সমাবেশ শুধু প্রতিবাদ নয়, বরং একটি চেতনা জাগ্রত করার আহ্বান। আমাদের শিক্ষার্থীদেরকে মানবিক, সাহসী ও ন্যায়পথে অটল থাকার শিক্ষা দেওয়াই আজকের মূল উদ্দেশ্য।

বক্তব্যে আহ্বান জানানো হয়, ‘ঈমানের তাগিদে’ এই সমাবেশে সকলে উপস্থিত থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com