সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

পাহাড়ে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হবে: দীপেন দেওয়ান

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

শিগগিরই পাহাড়ে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। সরকার চায় দেশের কোনো মানুষ স্বাস্থ্যসেবাই যেন পিছিয়ে না থাকে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করতে দুর্গম অঞ্চলেও চিকিৎসকের উপস্থিতি ও অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। বর্তমান সরকারকে সহযোগীতা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

সোমবার বেলা ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি সিভিল সার্জেন নূয়েন খীসার সভাপতিত্বে এতে রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. একরামুল রাহাত, রাঙামাটি অতিরিক্তি পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আর এম ও ডা. মো. শওকত আকবর, রাঙামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী আরও বলেন, রাঙামাটির মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নবনির্মিত এই ২৫০ শয্যার হাসপাতাল ভবন সে চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষ মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com