শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র পাঁচ দশক পর বাবার কাটা খাল পুনঃখননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম দেশ।

অন্য দেশগুলো হলো- মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া ও কুয়েত।

শনিবার এসব দেশের যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে দেশগুলো। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন- সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগ ‘সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’।

তারা আরও বলেন, রাষ্ট্রগুলোর ঐক্য ক্ষুণ্ন করে বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে- এমন সব একতরফা পদক্ষেপ তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের সংবিধানের মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন’। একই সঙ্গে এটি বিপজ্জনক নজিরও তৈরি করছে, যা হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতা দুর্বল করে দিতে পারে।

 সূত্র: আরব নিউজ, কাতার নিউজ এজেন্সি, আল-আরাবিয়া, জর্ডান নিউজ

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com