শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি বন্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যমুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে সর্বশেষবারের মতো মেয়াদ সেপ্টেম্বর ৩০ পর্যন্ত বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে। মূল সম্মতিপত্রের অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এদিকে, ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ডের (বন্ড-৮) সম্মতিপত্রের মেয়াদও শেষবারের মতো চলতি বছছের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বন্ড দুটির ইউনিট কিনতে বর্ধিত সময় পর্যন্ত আবেদন করতে পারবেন বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীরা।

বিএসইসির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যাংক দুটির পৃথক দুই বন্ডের পূর্বের সম্মতিপত্রে উল্লেখিত অন্যান্য সকল শর্তসমূহ অপরিবর্তিত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com