মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ১১ জনের মৃত্যু এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য দিবস আজ, উদযাপনে নানা কর্মসূচি

এবার মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়ানোর হুঙ্কার ইরানের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আমেরিকা ‘রেড লাইন’ অতিক্রম করলে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে ইরান।

মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সতর্কবার্তা উচ্চারণ করেছে।

শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানা অতিক্রম করবে।”

আইআরজিসি বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে; যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা আমেরিকা ও তার সহযোগীদের অবকাঠামোর ওপর এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তাদের ও তাদের মিত্রদেরকে বহু বছরের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।”

এতে আরও বলা হয়েছে, “মার্কিন নেতাদের এটা হিসাব করার ক্ষমতা নেই যে, যদি তারা আমাদের অবকাঠামোতে হামলা চালায়, তবে আমাদের যোদ্ধাদের নাগালের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সম্পদ থাকবে।” 

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। 

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com