সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় : রিপোর্ট

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিগুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর বরাতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার প্রকাশিত সংবাদমাধ্যমটি বলেছে, মোজতবাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু তার জ্ঞান নেই তাই দেশের বর্তমান বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

দ্য টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের একটি গোয়েন্দা প্রতিবেদন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। সেই গোয়েন্দা নথি তাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা বলেছেন, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন আছেন।

দ্য টাইমসের প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে মোজতবার অবস্থান সম্পর্কে জানা গেলো।

গত ২৮ ফেব্রয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের হামলায় ওইদিন প্রাণ হারান মোজতবার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি।

ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনিকে কোমে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি নিহত হওয়ার পর এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু এখনো তাকে কবর দেওয়া হয়নি।

সূত্র : দ্য টাইমস।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com