ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হামের প্রকোপ, ৪৮ জনের উপসর্গ সনাক্ত

ঠাকুরগাঁওয়ে বাড়াচ্ছে হাম রোগের সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৪৮ জনের শরীরে হামের উপসর্গ সনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় মোট তিন জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে জেলায়। বিশেষ করে যেসব শিশু এখনো হামের টিকা নেয়নি, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয় সচেতনতা ও সময়মতো টিকাদানই হতে পারে এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ১২:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬