রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্যের সাক্ষাৎ নিয়ে সায়েরের প্রশ্ন

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে বিতর্কিত রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এক ব্যক্তির উপস্থিতি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রশ্ন তোলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 

পোস্টে তিনি লেখেন, ‘পতিত স্বৈরাচার দল আওয়ামী লীগের শিল্প ও বাণিজ‍্য বিষয়ক উপ-কমিটি (২০২৩-২০২৫) এর সদস্য এবং ২০২৪ এর প্রহসনমূলক নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন এর প্রার্থীর নির্বাচনী এজেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীর—কার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেসরকারি উদ‍্যোক্তাদের নিয়ে আয়োজিত সভায় স্থান পেলেন, সেটা বর্তমান সরকারকেই খুঁজে বের করতে হবে।’

তিনি আরো লেখেন, ‘এই ঘটনার কোনো ব‍্যাখ‍্যাই গ্রহণযোগ্য হবে না, কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে যেকোনো ব্যক্তি সাক্ষাৎ করতে গেলে তার নিরাপত্তা ক্লিয়ারেন্স/ছাড়পত্র গ্রহণ করতে হয়।’

সায়ের বলেন, ‘বিএনপি সরকার একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন প্রণয়ন করার কথা ভাবছে, আরেকদিকে সৈয়দ মোহাম্মদ তানভীরের মতো চরিত্রকে সরকারপ্রধানের কাছে পর্যন্ত যাওয়ার ক্ষেত্র তৈরি করা হচ্ছে, এসব ঘটনা সাধারণ জনগণ কখনোই সহজভাবে গ্রহণ করবে না।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com