ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয়

রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষা করতে হবে : রুহুল কুদ্দুস দুলু

জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে। 

তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতি আয়োজিত ‘ঈদ পুনমির্লনী ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে সংস্কারের পক্ষে। সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে। 

জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট বলে জানান তিনি।

হুইপ উল্লেখ করেন, নাটোরকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করতে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনমানুষের কল্যাণে সবাইকে নিয়োজিত থাকতে হবে।

নাটোর-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম আনু এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

এ সময় নাটোরের শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটসহ সার্বিক অবকাঠামোর মানোন্নয়নে দাবি তুলে ধরেন অনুষ্ঠানে আগতরা।

এ সময় সমিতির পক্ষ থেকে হুইপকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, নাটোর জেলা থেকে আগত বিভিন্ন গুণীজনসহ জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার

রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষা করতে হবে : রুহুল কুদ্দুস দুলু

আপডেট সময় ০৩:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬