শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ইরানের হামলায় কুয়েতে বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিক নিহত

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

তেহরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রটির পরিষেবা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

একইসঙ্গে দেশটির কর্মকর্তারা এটিকে ‘নিষ্ঠুর হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা জওহর হায়াত বলেছেন, মন্ত্রণালয়ের অনুমোদিত জরুরি পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কারিগরী ও জরুরি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিরাপত্তা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সুরক্ষিত করার জন্য কাজ করছে।

হামলা সত্ত্বেও বিদ্যুৎ ও পানি সরবরাহ নেটওয়ার্ক জুড়ে পরিচালনগত কার্যকারিতা অক্ষুণ্ণ রয়েছে বলে মন্ত্রণালয়ে পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ চলমান পরিস্থিতিতে বাসিন্দাদের শুধু যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতেও আহ্বান জানানো হয়েছে।

হায়াত জোর দিয়ে বলেছেন, কুয়েতের বিদ্যুৎ ও পানি ব্যবস্থার স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, যেকোনো সম্ভাব্য জরুরি অবস্থা মোকাবিলা করতে এবং জরুরি পরিষেবাগুলোর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কারিগরি দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে।

সূত্র: রয়টার্স।

বাংলা৭১নিউজ/রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com