ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের অধিবেশন চলছে

দুই সপ্তাহ মুলতবির পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদের এ বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এই সময়ের রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এ আলোচনায় অংশ নেবেন।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় এ অধিবেশনের বৈঠক বসবে। গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, গতকাল শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদের অধিবেশন চলছে

আপডেট সময় ০৪:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬