রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী পুলিশের সংস্কারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আগে আলোচনা হোক সংসদে, নাহিদ ইসলাম সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল : ডেপুটি স্পিকার সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

বরিশালে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও নিহত নারীর স্বামী ও কন্যাসহ তিনজন আহত হয়েছেন। 

আজ রবিবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ। 

নিহত ইতি চক্রবর্তী (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০) ও তাদের কন্যা উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরুপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হয়েছেন। 

উদ্ধার অভিযানে অংশ নেওয়া গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, গ্রীনভিউ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল। বাসটি বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি তিন-চারবার উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, আহতদের মধ্যে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com