ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট Logo ইতিহাস গড়তে চলেছেন পাকিস্তানি বৈমানিক, চীনা মহাকাশযানে পাড়ি দিচ্ছেন মহাশূন্যে Logo ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা Logo জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন Logo নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব Logo দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি Logo গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা

কলাবাগানে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগান এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) ভোরের দিকে কলাবাগানের ভূতের গলি এলাকার ‘গার্ডেন হাউস’ নামে একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, ভোরের দিকে ওই যুবক বাসাটিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়ে। পরে বাসার মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, যুবকটি আর বেঁচে নেই।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ

কলাবাগানে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬