শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

অবিশ্বাস্য ক্ষমতা! সেজিল ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন দাবি ইরানের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি।

রবিবার ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয়।

তাসনিমের খবরে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার কৌশলগত সলিড ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা দুই হাজার থেকে দুই হাজার পাঁচশ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে।

দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্যমতে, এই ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।

সূত্র: তাসনিম, আল জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com