ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’ Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা

ভোজ্যতেল নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, পৃথিবীর কোনো দেশে সংঘাতের কারণে সরবরাহে চাপ বা পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি হলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা সরকার নেবে। দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১৫ থেকে ২০ বছরের তুলনায় এই রমজানে ভোজ্য পণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল। রোজা শুরুর দিকে কিছু কৃষিপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলেও সরকারের তদারকিতে ব্যবসায়ীরা তা করতে পারেননি।

তিনি আশা প্রকাশ করেন, আগামী রমজানে দেশের ব্যবসায়ীরা সৌদি আরবের ব্যবসায়ীদের মতো রমজানে লাভের চিন্তা না করে ব্যবসা করবেন।

বাণিজ্যমন্ত্রী জানান, রমজানের পরে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের বিশাল পার্থক্যের কারণ ও সমাধান খুঁজতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।

মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করা সরকারের কাজ নয়, বরং বাজার যেন সঠিকভাবে চলতে পারে তা নিশ্চিত করাই সরকারের কাজ। মানুষের কাছে ক্রয়ক্ষমতার মধ্যে ভোজ্যপণ্য পৌঁছে দিলে যে সন্তুষ্টি জনগণ থেকে আসবে, তার অংশীদার হবে ব্যবসায়ীরা।

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি আবুল বাশারসহ ব্যবসায়ীরা।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

যুদ্ধ, যন্ত্রণা ও মানবতার জীবন্ত আখ্যান: ‘দোজখের শেষ মেয়েটি’

ভোজ্যতেল নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬