ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির মৃত্যুতে সংসদে শোক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই শোক প্রকাশ করা হয়।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর খামেনি ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তার অধীনে আইআরজিসি শক্তিশালী প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, শোকপ্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে ইরানের প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের কাছে প্রেরণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

খামেনির মৃত্যুতে সংসদে শোক

আপডেট সময় ০৩:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬