বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বাচসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা।

আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাস-এর সদস্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

আয়োজনে সহযোগিতা করে পাশে ছিল দোয়েল ওটিটি, ধ্রুব মিউজিক স্টেশন, স্টার সিনেপ্লেক্স, ডিজিটাল খবর, গাঙচিল মিউজিক, হিশাম মাল্টিমিডিয়া, স্টেপ, ই টপ ম্যাট্রেস, আদ্রিয়ান প্রোডাকশন, এ এ, বিশ্বাস টকিজ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য শাকিল হোসেন, সাজু আহমেদ, হাফিজ রহমান, পান্থ আফজাল ও নিয়াজ মোর্শেদ শুভ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, জাসাস-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, প্রখ্যাত নির্মাতা, লেখক ও স্থপতি শাকুর মজিদ, চিত্রনায়িকা নূতন, অভিনেতা আজিজুল হাকিম, লেখিকা জিনাত হাকিম, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ডি এ তায়েব, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, নির্বাহী সদস্য চুন্নু, সনি রহমান, চিত্রনায়ক নিরব হোসেন, কায়েস আরজু, অভিনেতা শিবা সানু, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, চিত্রনায়িকা আঁচল আঁখি, রোমানা নীড়, রিয়েলি, সংগীতশিল্পী ইথুন বাবু, মৌসুমী আক্তার সালমা, সৈয়দ অমি, অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেত্রী ও নির্দেশক রাশেদা চৌধুরী লাজুক, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, নৃত্য পরিচালক ইউসুফ খান, নির্মাতা ছটকু আহমেদ, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, জুলফিকার জাহেদী, বুলবুল বিশ্বাস, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক ফরমান আলী, অভিনেতা হারুন রশিদ বান্টি, অনুভব মাহবুব প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com