বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানীতে ঢাকা মেডিকেলের নার্সের মরদেহ উদ্ধার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত নার্স নাহিদা আক্তার ববির (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে একটি ছয়তলা ভবনের ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত নার্স নাহিদা আক্তার ববি সিরাজগঞ্জ সদর রেলওয়ে কলোনির মো. আক্তার হোসেনের মেয়ে। তিনি চাঁনখারপুল এলাকায় স্বামী ইলিয়াসের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২২ সালে ইলিয়াসের সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের ফুপাতো ভাই ফরহাদ রহমান জানান, নাহিদা ও তার স্বামী ইলিয়াসের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তার অভিযোগ, ইলিয়াস তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় গত বছরের জানুয়ারিতে তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল এবং সে সময় ইলিয়াস কারাভোগ করেন। পরে উভয়ের মধ্যে আপস-মীমাংসা হয়।

তিনি আরও জানান, মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে রেখে গেছেন, যেখানে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা উল্লেখ রয়েছে। ঘটনার আগে সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং পরে ইলিয়াস বাসা থেকে বের হয়ে যান বলে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এবিষয়ে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত প্রায় পৌনে ১টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com