বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে ৫ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ইরান ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে গত পাঁচ দিন ধরে বাংলাদেশ থেকে ফ্লাইট যাতায়াত করতে পারছে না। কিছু ফ্লাইট গেলেও অধিকাংশ বাতিল হচ্ছে। গত পাঁচ দিনে এ কারণে ১৭৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

বুধবার (৪ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

বেবিচক জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল করতে শুরু করে৷

গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি মিলে ১৭৬ ফ্লাইট বাতিল হয়েছে।

আজ ৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাতার ৪টি, কুয়েত ২টি, জাজিরা (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটস ৫টি, ইউএস-বাংলা ৪টি ও বিমান বাংলাদেশ ৩টি মিলে
২৮টি। এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইট ১৭৬টি।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com