ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ Logo প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার Logo অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ : ৪ ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত Logo নারায়ণগঞ্জে এক থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ Logo পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে গত ১ মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে গোষ্ঠীটি।

এতে করে লেবাবনে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে, ইসরায়েলের অভিযানের মুখে দখলদারদের সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইসরাইলের সাম্প্রতিক হামলার কারণে ধৈর্য ও সহনশীলতা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেছে তারা।

মঙ্গলবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কামাতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

হিজবুল্লাহর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলার ফলে হিজবুল্লাহর কাছে প্রতিরোধে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

মাহমুদ কামাতি বলেন, ইসরায়েল সরাসরি যুদ্ধ চেয়েছিল। তাই এবার সরাসরি যুদ্ধই হোক। কারণ হিজবুল্লাহর ধৈর্য ধরার যুগ শেষ হয়ে গেছে।

এদিকে, লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজে বলেন, আইডিএফ লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে।

ইসরাইলি বাহিনীর এই কঠোর অবস্থানের কারণে লেবাননে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত হিজবুল্লাহর সঙ্গে তীব্র যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। 

তথ্যসূত্র : আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি

ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

আপডেট সময় ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬