ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

ঢাকায় রেস্তোরাঁয় গ্যাসের আগুনে দগ্ধ ৭ কর্মচারী

রাজধানীর উত্তরায় এক চাইনিজ রেস্তোরাঁয় গ্যাস নির্গত হয়ে আগুন লেগে সাত কর্মচারী দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার মিনলাইন চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ কর্মচারীরা হলেন- সুজাত (২৯), মিলন (৫২), মেজবা (৪৫), আসিফ (২৮), সজিব (২৬), রুবেল (৩৫) ও শরীফ (২০)।

দগ্ধরা জানান, তারা উত্তরা তিন নম্বর সেক্টরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কর্মচারী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রেস্টুরেন্টের ভেতরে গ্যাস লিকেজের কারণে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অন্তত ১০ জনের হাত, পা এবং মুখের কিছু অংশ ঝলসে যায়।

ঘটনার পর ৩ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। বাকি ৭ জন বাংলাদেশ মেডিকেলে ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার হাত পা এবং মুখের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

ঢাকায় রেস্তোরাঁয় গ্যাসের আগুনে দগ্ধ ৭ কর্মচারী

আপডেট সময় ১০:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬