ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ গ্রেফতার ২

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি নূরাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আসামি নূরাকে গাজীপুর থেকে ও হযরত আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, ১৫ দিন আগে বাসায় ফেরার পথে মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিচারের আশায় তারা যান স্থানীয় সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে। কিন্তু বিচার তো মেলেনি উল্টো এলাকা ছেড়ে যেতে বলা হয় তাদের।

এদিকে, ইউপি সদস্যের কাছে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা। গত বুধবার রাতে মেয়েকে নিরাপদে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। কিন্তু বিলপাড় এলাকায় তাকে অপহরণ করে নিয়ে যায় নূরার নেতৃত্বে ছয়জন। পরদিন বৃহস্পতিবার সকালে একই এলাকার সরিষা খেতে কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয় সদর হাসপাতালের মর্গে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতার চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ গ্রেফতার ২

আপডেট সময় ১১:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬