ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা Logo জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন Logo নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব Logo দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি Logo গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে Logo ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালো মিয়ানমার ও আরাকান আর্মি প্রধান

নবনযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। পাশাপাশি মিয়ানমারের ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান টোয়ান মরাত নাইং-ও পররাষ্ট্রমন্ত্রীকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন।

এই প্রথম আনুষ্ঠানিকভাবে আরাকান সেনার পক্ষ থেকে অভিনন্দন এলো।

এদিকে অভিনন্দন বার্তায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিডো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এছাড়া আরাকান সেনা প্রধান ও ইউএলএ চেয়ারম্যান টোয়ান মরাত নাইং অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন বাংলাদেশ এবং আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালো মিয়ানমার ও আরাকান আর্মি প্রধান

আপডেট সময় ০২:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬