সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মশা নিধনে সরকারের পদক্ষেপ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের পাশাপাশি জনগণকে এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, মশা ভয়াবহভাবে বেড়েছে কথাটা সত্য। মশা বাড়ার জন্য যেই প্রিকশান নেওয়ার কথা আমরা কিন্তু তারপরে ক্ষমতায় এসেছি এবং শপথ নিয়ে আমরা কাজ শুরু করেছি। মাত্র সাত দিন চলবে। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই মশা নিধনের জন্য গুরুত্ব দিয়ে কাজ করছি।

বুধবার ‎সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার। মশার অসহ্য যন্ত্রণা থেকে নগরকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, আমদানি করা ওষুধের বেশ কিছু স্যাম্পল নেয়া হয়েছে। এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। ওষুধের কার্যকারিতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। তবে এই ওষুধের কার্যকারিতা ঠিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com