ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Logo ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় Logo উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক Logo গভীর রাতে পিৎজার দোকানে তিন সেকেন্ডে ৩ রাউন্ড গুলিবর্ষণ Logo ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা Logo ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ Logo অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

হাসনাত আব্দুল্লাহর হঠাৎ লামা-আলীকদম সফরে জনমনে কৌতূহল

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে আকস্মিকভাবে বান্দরবানের পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় দেখা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে ওই এলাকায় দেখা যায়। তার আকস্মিক সফর ঘিরে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ও মাতামুহুরি নদীতে ভ্রমণ করতে দেখা যায়।

নীল জিন্স প্যান্ট, কালো জার্সি ও মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে তার এই সংক্ষিপ্ত সফর বিষয়ে তেমন কেউ কিছুই জানা যায়নি।

এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি। তিনি পরে সফরের বিষয়ে জেনেছেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর ছিল।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আকস্মিক এ সফর লামা ও আলীকদম উপজেলার বাসিন্দাদের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার

হাসনাত আব্দুল্লাহর হঠাৎ লামা-আলীকদম সফরে জনমনে কৌতূহল

আপডেট সময় ১১:০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬