ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী Logo বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিদ্রোহ করছে ইসরায়েলের রিজার্ভ সেনারা

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) রিজার্ভ সেনারা ব্যক্তিগত ও নাগরিক জীবনে ফেরার জন্য বরাদ্দকৃত ছুটির দিন কমানোর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। শত শত রিজার্ভ সেনা ইতিমধ্যে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। যেখানে তারা সামরিক বাহিনীর এই সিদ্ধান্তকে তাদের প্রতি বড় ধরণের আঘাত হিসেবে বর্ণনা করেছেন। 

চলতি বছরের শুরুতে রিজার্ভ সেনাদের তলব করার সংখ্যা কমানোর অংশ হিসেবে এই নতুন নিয়ম ঘোষণা করা হয়। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে রুটিন ডিউটির জন্য কল-আপ অর্ডারের মেয়াদ ৭২ দিন থেকে কমিয়ে ৫৫ দিন করা হবে। তবে এই ৫৫ দিনের মধ্যে ৪২ দিনই সরাসরি অপারেশনাল কাজে ব্যয় করতে হবে এবং বাকি সময় প্রশিক্ষণ ও সাংগঠনিক কাজে ব্যবহৃত হবে।

পিটিশনে অভিযোগ করা হয়েছে, সাংগঠনিক কাজের জন্য বরাদ্দ সময় কমিয়ে দেওয়ায় রিজার্ভ সেনারা ব্যক্তিগত ও পেশাগতভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। যারা দায়িত্ববোধ থেকে দীর্ঘ সময় সেনাবাহিনীতে সেবা দিয়ে আসছেন তাদের মধ্যে এই সিদ্ধান্ত গভীর অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি করেছে। আন্দোলনরত রিজার্ভ সেনাদের দাবি এর ফলে সামরিক বাহিনীর ওপর তাদের আস্থা ছিল তাতে বড় ধরণের চির ধরেছে।

যদি এই সমস্যার দ্রুত সমাধান না করা হয় তবে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন। ইতিপূর্বে বিভিন্ন ইউনিটের ধরন অনুযায়ী রিজার্ভ সেনারা ব্যক্তিগত কাজ গুছিয়ে নেওয়ার জন্য বেশি সময় পেতেন যা বর্তমান সিদ্ধান্তে সংকুচিত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বিদ্রোহ করছে ইসরায়েলের রিজার্ভ সেনারা

আপডেট সময় ০৪:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬