ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী Logo বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রমজানের আগে আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস শুরুর আগে সোমবার মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় কোনও কারণ না জানিয়ে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শেখ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের বিভিন্ন ধরনের পদক্ষেপ জোরদারের মাঝেই মসজিদের ইমামকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটেছে। মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম, খতিব ও মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। তবে সেখানে ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে।

আল-আকসা মসজিদের ইমাম আল-আব্বাসিকে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, গ্রেপ্তারকৃত ইমামের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল ইসরায়েল। তাকে গ্রেপ্তারের এই ঘটনা আল-আকসায় প্রকাশ্য হস্তক্ষেপ এবং ইমামদের ওপর অগ্রহণযোগ্য হামলার শামিল।

গোষ্ঠীটি বলেছে, ফ্যাসিবাদী দখলদার সরকারের পক্ষ থেকে আল-আকসা মসজিদের পবিত্রতার ক্রমবর্ধমান লঙ্ঘন, মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ, রমজান মাসের প্রস্তুতিসংক্রান্ত কার্যক্রমে বাধাদান এবং বসতি স্থাপনকারী গোষ্ঠীর অভিযানের তীব্রতা বৃদ্ধি—এসবই মসজিদটির নিয়ন্ত্রণ ও ইহুদিকরণ; সেখানে ইবাদতের স্বাধীনতা সীমিত করা এবং সময় ও স্থানগত বিভাজন চাপিয়ে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিপজ্জনক হস্তক্ষেপ।

জেরুজালেমে অবস্থানরত ফিলিস্তিনি জনগণ, পশ্চিম তীরজুড়ে এবং ১৯৪৮ সালের ভূখণ্ডের ভেতরে থাকা ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে হামাস। একই সঙ্গে মসজিদে নামাজ আদায় চালিয়ে যাওয়া এবং মসজিদের পরিচয় বদলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আনাদোলু।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রমজানের আগে আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

আপডেট সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬