ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী Logo বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জাপানে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন তাকাইচি

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের সাধারণ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সানা তাকাইচিকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি তাকাইচি ৩৫৪ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন।

নিম্নকক্ষে ভোটের পাশাপাশি এলডিপি এবং তার জোটের অংশীদার জাপান রেস্টোরেশন পার্টি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন দখল করে আছে। উচ্চকক্ষেও ভোট হচ্ছে, যেখানে ক্ষমতাসীন ব্লক সংখ্যালঘু। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিম্নকক্ষের, যার অর্থ তাকাইচি কার্যকরভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

পুনর্নির্বাচনের পর তাকাইচি তার দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করবেন। স্থানীয় গণমাধ্যমের মতে, কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই এবং সমস্ত মন্ত্রী তাদের পদ বহাল রাখবেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সম্রাট নারুহিতো সরকার গঠন অনুমোদন করবেন, যার পরে তাকাইচি তার মূল রাজনৈতিক অগ্রাধিকারগুলো রূপরেখা দেওয়ার জন্য একটি সংবাদ সম্মেলন করবেন।

গত সপ্তাহের ভূমিধস নির্বাচনে জয়ের পর তাকাইচি আশা করেন, দেশের নীতিমালায় কট্টর-ডানপন্থীদের পদক্ষেপের সুযোগ করে দিবে। পূর্ববর্তী সকল মন্ত্রীকে বহাল রাখা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন এলডিপি সংসদের ৪৬৫টি আসনের মধ্যে ৩১৬টি আসন পেয়েছে।

১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ছিল দলের সেরা ফলাফল। এই নির্বাচন এলডিপিকে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা প্রদান করে, যা আইন পাসের সময় সংসদের উচ্চকক্ষের সিদ্ধান্ত উপেক্ষা করার সুযোগ দেয় এবং সাংবিধানিক পরিবর্তনের পথ খুলে দেয়। বিজয়ের পর সামরিক শক্তি বৃদ্ধি, আরও সরকারি ব্যয় এবং রক্ষণশীল সামাজিক নীতি জোরদার করার ওপর জোর দিচ্ছে তাকাইচি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

গোপালগঞ্জে ৬৪১২৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জাপানে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন তাকাইচি

আপডেট সময় ০৩:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬