ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী Logo নামাজের সময়সূচি – ২২ নভেম্বর ২০২৬ Logo সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির Logo সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে : অর্থমন্ত্রী Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা তালাত গ্রেপ্তার Logo সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ Logo নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু Logo ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা, অগ্নিসংযোগের চেষ্টা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রক্তে ভেজা ডালাস: স্তব্ধ বিশ্ব, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক বুলেট।

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানালেন উপদেষ্টা

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নতুন সরকার যেভাবে চান সেভাবে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে আদিলুর রহমান বলেন, ওনারা যেভাবে চান সেভাবে হবে। ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি বা বাসা প্রস্তুত করা হয়েছে বলেও জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা।

আদিলুর রহমান খান বলেন, এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।

৩৭টি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলোও রয়েছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানালেন উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬