ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রিমান্ডে চায় পুলিশ Logo এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল Logo হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি Logo গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ দেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘এখানে’ বলতে পুরো বিচারব্যবস্থা বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয় : ফুয়াদ Logo নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার Logo মাসুদ-মোজাফফরের তদন্ত প্রতিবেদন ২৪ জানুয়ারি Logo পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার নেপাল দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬