শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

ঢাকা-৮: ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ বিরত রাখার আবেদন পাটওয়ারীর

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের শপথ বিরত রাখতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের পক্ষে তিনি এই আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সিইসি এএমএম নাসির উদ্দিন বরাবর পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্য কর্তৃক ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল করা ভোট গণনাভুক্ত করাসহ নানা অনিয়মের আশ্রয় নেয়। একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়ে।

ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে আমাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করেন তারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই আসনে ভোট পুনর্গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা এবং এর আগ পর্যন্ত শপথ অনুষ্ঠান আয়োজন বিরত রাখার আবেদন জানাচ্ছি।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com