সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নির্বাচনের আগের দিন রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বিরাজ আলীর (৪৭) ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়।

জানা গেছে, বিরাজ আলী রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদের একনিষ্ঠ কর্মী ছিলেন।

বিরাজের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিরাজ মাঠে গরুর ঘাস কেটে বাড়িতে ফিরছিলেন। মাঠ থেকে রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় কালুহাটি-আড়ানী সড়কে উঠতেই হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে বিরাজকে চাপাতি দিয়ে হামলা করে। হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিরাজের বড় ভাই আব্দুল মজিদ বলেন, বিরাজ ঘাস কেটে ফেরার সময় এক ব্যক্তি এসে কুপিয়েছে। স্থানীয়রা তাড়া করে অপরাধীকে ধরতে পারেনি। হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেট ও কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সঙ্গে বিরাজের দ্বন্দ্ব ছিল না। আসন্ন ভোট কেন্দ্র করেও কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন তিনি।

চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরাজের এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষক দলের নেতা। স্থানীয় কোনো ব্যক্তি কিংবা অন্য রাজনৈতিক দলের সঙ্গে দ্বন্দ্বের কথা কখনও শুনিনি। তবে হামলাকারী একই গ্রামের বাসিন্দা হবার সম্ভাবনা বেশি। কারণ সে পালানোর সময় রাস্তাঘাট সব তার পরিচিত বলে মনে হয়েছে। এ হামলার সঙ্গে নির্বাচনি কোনো সহিংসতার সম্পর্ক নেই।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনা কেন্দ্র করে এলাকায় কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com