ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর Logo রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’ Logo কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য Logo রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা Logo ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের Logo ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের Logo ৯৯৯-এ দুর্ঘটনার অভিযোগের পরই বাসযাত্রীদের ওপর হামলা, আহত ৪ Logo ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি Logo অতিরিক্ত সার-কীটনাশকে হাওরাঞ্চলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই হবে স্বামীর জানাজার সিদ্ধান্ত

এবার প্রায় ৩০ বছর পর সৌদি আরবে শীতকালে রোজা 

প্রায় তিন দশক পর শীত মৌসুমে পবিত্র রমজান পালন করতে যাচ্ছেন সৌদি আরবের মুসলমানরা। ফলে এ বছর দেশটিতে রোজার সময়কাল তুলনামূলকভাবে কম হবে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবে এবারের রমজানে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।

সৌদি আরবের খ্যাতনামা জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-মোসনেদ জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজান শীতকালে শুরু হওয়ায় দিনের দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই কম থাকবে। সূর্যোদয় হবে তুলনামূলক দেরিতে এবং সূর্যাস্ত হবে দ্রুত, ফলে সিয়ামের সময়ও হ্রাস পাবে। এতে করে আগের কয়েক বছরের তুলনায় রোজা পালন হবে অনেক সহজ ও আরামদায়ক।

তিনি আরও জানান, গত কয়েক দশক ধরে রমজান মূলত গ্রীষ্ম মৌসুমেই পালিত হয়েছে। সে সময় ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়েছে, সঙ্গে ছিল প্রচণ্ড গরম ও খরতাপ। এতে বয়স্ক মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীদের জন্য রোজা পালন ছিল শারীরিকভাবে বেশ কষ্টসাধ্য। তবে ২০২৬ সালে সেই চিত্র বদলাতে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কম সময়ের রোজা ও শীতল আবহাওয়া মুসল্লিদের ইবাদতে মনোযোগ বাড়াতে সহায়ক হবে। ক্লান্তি কম থাকায় নামাজে খুশু বৃদ্ধি পাবে। বিশেষ করে তারাবি, তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল আদায়ে স্বস্তি মিলবে। একই সঙ্গে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতিও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চন্দ্র বছরের হিসাবে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় ত্রিশ বছর পর আবারও শীত মৌসুমে রমজান ফিরে এসেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানদের কাছে এটি এক বিশেষ আনন্দের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

এবার প্রায় ৩০ বছর পর সৌদি আরবে শীতকালে রোজা 

আপডেট সময় ১২:৫১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬