ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর Logo রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’ Logo কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য Logo রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা Logo ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের Logo ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের Logo ৯৯৯-এ দুর্ঘটনার অভিযোগের পরই বাসযাত্রীদের ওপর হামলা, আহত ৪ Logo ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি Logo অতিরিক্ত সার-কীটনাশকে হাওরাঞ্চলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই হবে স্বামীর জানাজার সিদ্ধান্ত

আবুধাবিতে শেষ হল দ্বিতীয় দিনের বৈঠক, যুদ্ধবন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেইন

বৃহস্পতিবারের বৈঠকে ইউক্রেইন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ৩১৪ জন যুদ্ধবন্দি বিনিময় করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেইনের প্রতিনিধিদের দ্বিতীয় দিনের শান্তি বৈঠক শেষ হয়েছে।

এই বৈঠকে বড় ধরনের যুদ্ধবন্দি বিনিময় করতে রাজি হয়েছে দুই পক্ষ। গত পাঁচ মাসের মধ্যে রাশিয়া ও ইউক্রেইন এই প্রথম বিপুলসংখ্যক বন্দিবিনিময় করতে চলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, বৈঠকে ইউক্রেইন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ৩১৪ জন যুদ্ধবন্দি বিনিময় করতে রাজি হয়েছে।

এর আগে গতবছর অক্টোবরে ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বন্দিবিনিময় হয়েছিল। গতবছর ২ অক্টোবরে রাশিয়া তাদের হাতে আটক থাকা ১৮৫ জন ইউক্রেইনীয় সেনা ও ২০ জন বেসামরিক ব্যক্তিকে মুক্তি দেয়।

বৃহস্পতিবার এক্সে এক পোস্টে উইটকফ যুদ্ধবন্দি বিনিময় চুক্তি হওয়ার কথা নিশ্চিত করে জানান। রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ পরে জানায়, রাশিয়া এবং ইউক্রেইন এরই মধ্যে কিছু বন্দি বিনিময় করেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, দুই পক্ষই ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। তাছাড়া, কুর্স্ক অঞ্চল থেকে তিন বেসামরিক নাগরিকও রাশিয়ায় ফিরে গেছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

আবুধাবিতে শেষ হল দ্বিতীয় দিনের বৈঠক, যুদ্ধবন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেইন

আপডেট সময় ১০:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬