ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এ বছরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প Logo আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর Logo রিয়ালের পরিচয় পর্বে মরিনহো বললেন, ‘আমি তোমাদেরই একজন’ Logo কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য Logo রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা Logo ইউক্রেনে দ্রুত নির্বাচনের দাবি বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভের Logo ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের Logo ৯৯৯-এ দুর্ঘটনার অভিযোগের পরই বাসযাত্রীদের ওপর হামলা, আহত ৪ Logo ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি Logo অতিরিক্ত সার-কীটনাশকে হাওরাঞ্চলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন-পানামা উত্তেজনা

বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে। মার্কিন চাপের মুখে পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠান সিকে হাচিসনের চুক্তি বাতিল করলে এই উত্তেজনা দেখা দেয়।

পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

চীনের হংকংভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসন এসব তথ্য জানিয়েছে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে সিকে হাচিসন জানিয়েছে, তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে। একই দিনে চীনা সরকারের হংকং ও ম্যাকাও বিষয়ক দফতর পানামার রায়কে অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে।

মঙ্গলবার ওই দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, পানামার আদালত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং, চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

দফতরটি আরও দাবি করেছে, ন্যায্য ও সুবিচারভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত সক্ষমতা ও উপায় রয়েছে।

এতে সতর্ক করে বলা হয়, যদি পানামা এই রায় কার্যকরে অগ্রসর হয় তাহলে তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক-উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে। 

এদিকে গত সপ্তাহে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনা বিবৃতিতে বলা হয়, একটি দেশ ধমক ও চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে।

উল্লেখ্য, পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কনটেইনার পরিবহন এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিচালিত হয়। খালটির নির্মাণে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র, যা প্রায় এক শতাব্দী পরিচালনার পর ১৯৯৯ সালে পানামার কাছে হস্তান্তর করা হয়। 

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

এ বছরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন-পানামা উত্তেজনা

আপডেট সময় ০৫:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬