রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ছুরিকাঘাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ প্রবাসীর, পরদিন মিললো মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে জীবন বাঁচাতে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আল আমিন (২৩)। পরদিন শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের দুর্গম চর রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি সিএন্ডবি রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন মালয়েশিয়া প্রবাসী। তিনি পাবনার রামনারায়নপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে।

নিহতের মামা লিটন গাজী জানান, আল আমিন প্রায় ৭ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। চার মাস আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। গত ১৫-১৬ দিন আগে শাহ আলী নামে এক ব্যক্তি চা খাওয়ার জন্য তার কাছে তিন হাজার টাকা দাবি করেন।

সেই টাকা না দেওয়ায় তাকে মোবাইলে গালিগালাজ করা হয়। এরপর শুক্রবার দুপুরে আল আমিন, তার মামা লিটন, বোন আকলিমাসহ ঢালার চর গ্রামের খৈয়মের মেয়েকে দেখতে যান।

দুপুরে ভগ্নীপতি মেগা সরদারকে নিয়ে মোটরসাইকেলে করে গোয়ালন্দঘাটের রাখালগাছি বাজারে যান আল আমিন।

এসময় শাহ আলি, রবিউল, ঠান্ডু, জুয়েল ফকির, সেলিমসহ ৭-৮ জন রাখালগাছি বাজারের রাস্তার মাথায় আল আমিনের পথরোধ করে। এসময় আল আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি জীবন বাঁচাতে পার্শ্ববর্তী পদ্মার শাখা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ওঠার চেষ্টা করে ডুবে নিখোঁজ হন।

পরবর্তীতে পাবনার আমিনপুর ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাকে জানানো হয়। এরপর নৌপুলিশ ও ডুবুরি নিয়ে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে শনিবার দুপুরে তার মরদেহ রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শনিবার দুপুরে তার মরদেহ রাখালগাছি খেয়াঘাটের পাশে নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com