ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী Logo নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তাব মোদির Logo ৪ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, যোগ দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী Logo আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ট্রেন চলাচলে গতি সীমিত Logo ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২ Logo আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ‘টেররিস্ট’ রাজনৈতিক দল: হুইপ দুলু Logo সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করছে ভারত : এনসিপি Logo চট্টগ্রামে শ্রম আদালতে মামলার জট, ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তিসহ ৭ দাবি

মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে কুয়ায় ফেলে দিলো বানর

মায়ের কোল থেকে ২০ দিনের মেয়েশিশুকে ছিনিয়ে নিয়ে বাড়ির পাশের কুয়ায় ফেলে পালিয়ে যায় একটি বানর। তবে গ্রামবাসীদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় শিশুটি।

গত বুধবার ভারতের ছত্তীসগঢ়ের জঞ্জগীর-চম্পা জেলার সেভনি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেয়েকে কোলে নিয়ে রোদ পোহাতে বাড়ির উঠানে বসেছিলেন মা সুনীতা রাঠৌর। তখনই বানরের উৎপাত শুরু হয় এলাকায়। মুহূর্তের মধ্যে সুনীতার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে বাড়ির ছাদে লাফিয়ে উঠে পড়ে একটি বানর। পরে সুনীতার কান্না শুনে গ্রামবাসীরা এসে শিশুটিকে উদ্ধার করার জন্য বানরের দলকে সেখান থেকে তাড়াতে শুরু করেন। সেই আওয়াজে ভয় পেয়ে শিশুটিকে একটি কুয়ায় ছুড়ে ফেলে দেয় বানরটি। তার পর সেখান থেকে দলবল নিয়ে পালিয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে সৌভাগ্যক্রমে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজেশ্বরী রাঠৌর নামে স্বাস্থ্যকেন্দ্রের এক নার্স। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে সিপিআর দিতে শুরু করেন। পরে জ্ঞান ফিরলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হলে চিকিৎসকরা স্বাস্থ্যপরীক্ষা করে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

শিশুটির বাবা অরবিন্দের জানান, তার ছোট্ট শিশুটি ভাগ্যের জোরে প্রাণ ফিরে পেয়েছে। ডায়াপার পরে থাকার কারণে কুয়ার জলে সে ভেসে ছিল।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে কুয়ায় ফেলে দিলো বানর

আপডেট সময় ১০:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬