ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার তাপমাত্রা কমেছে। এ দিন দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এই তিন জেলাতেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সার্বিকভাবেই দেশের তাপমাত্রা কিছুটা কমে গেছে। এর মধ্যে তিনটি স্থানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে রবিবার থেকে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতেও গতকাল তাপমাত্রা কমেছে। 

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

কমেছে তাপমাত্রা তিন জেলায় শৈত্যপ্রবাহ

আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬