
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৩টি আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ। মনোনয়ন দাখিল, প্রত্যাহার ও আপিল প্রক্রিয়া শেষে এই সংখ্যক আসনে দলটির প্রার্থিতা চূড়ান্ত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১০২টি আসনে ১০৪ জন প্রার্থী গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনায় আরও দুটি আসনে দুইজন মনোনয়ন দাখিল করেন। এতে মোট ১০৪টি আসনে ১০৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
আবু হানিফ আরও বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া একজন প্রার্থীর বিষয়ে এখনও আপিল প্রক্রিয়া চলমান থাকায় চূড়ান্তভাবে ৯৩টি আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ।
আসনভিত্তিক গণঅধিকার পরিষদের চূড়ান্ত প্রার্থী তালিকা
নুরুল হক নুর (পটুয়াখালী-৩), ফারুক হাসান (ঠাকুরগাঁও-২), শহিদুল ইসলাম ফাহিম (পটুয়াখালী-১), আব্দুজ জাহের (নোয়াখালী-৪), অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী (কুড়িগ্রাম-৩), মাহফুজুর রহমান খান (গাজীপুর-২), রবিউল হাসান (পটুয়াখালী-৪), শফিকুল ইসলাম শফিক (কিশোরগঞ্জ-২), ওয়াহিদুর রহমান মিল্কি (নারায়ণগঞ্জ-৩), মীর শাহজাহান আলী (রাজশাহী-১), সৈয়দ মো. ইব্রাহীম রনক (ঢাকা-৫), আরিফুর রহমান (ঢাকা-১১), বিন ইয়ামিন মোল্লা (কুড়িগ্রাম-১), সুমন কবির (ঝিনাইদহ-৩), অ্যাডভোকেট ফিরোজ মুন্সী (শরীয়তপুর-১), অ্যাডভোকেট শেখ শওকত হোসেন (ঢাকা-১৯), রেদুয়ান উল্লাহ (লক্ষ্মীপুর-৩), হাবিবুর রহমান (পটুয়াখালী-২), মো. আবুল বাশার বাদশা (রাঙামাটি), মো. মেহেদী হাসান (নাটোর-১), ফারুক ফকির (ফরিদপুর-২), ফখরুল ইসলাম (ঢাকা-৬), ওয়াসিম মিয়া (নারায়ণগঞ্জ-১), সুরুজ্জামান সরকার (গাইবান্ধা-৩), বি এম গোলাপ হোসেন (চাঁদপুর-২), ফারদিন ইয়ামিন (বরিশাল-৩), হাবিবুর রশিদ (ঢাকা-৯), মাহফুজুর রহমান (পঞ্চগড়-১), মেঘনা আলম (ঢাকা-৮), কামরুল হাসান (নারায়ণগঞ্জ-২), আকমল হোসেন (সিলেট-১), সোনালী আক্তার (সিরাজগঞ্জ-১), মাহফুজুর রহমান (সিরাজগঞ্জ-২), আবুল বাশার (লক্ষ্মীপুর-২), আজহার উদ্দিন (নোয়াখালী-৬), শফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আব্দুর নুর তালুকদার (মৌলভীবাজার-১), শফিকুল ইসলাম (টাঙ্গাইল-৫), মো. সেলিম সরকার (বগুড়া-২), মো. মামুনুর রশিদ (ঠাকুরগাঁও-৩), মাহামুদুল ইসলাম সাগর (ঝালকাঠি-২), রঞ্জিত কুমার বাড়ৈ (বরিশাল-২), আতিক আবু তৈয়ব (ভোলা-৩), গোলাপ হোসাইন (চাঁদপুর-২), লিটন মিয়া (জামালপুর-৩), দ্বীন মোহাম্মদ (গোপালগঞ্জ-২), মামুন হোসেন (ঢাকা-১৬), জহিরুল ইসলাম (সিলেট-৪)।
এছাড়াও জাকির হোসেন (চাঁদপুর-৩), কাউসার আলম সাগর (লক্ষ্মীপুর-১), সাজ্জাদ আল ইসলাম (ঢাকা-৩), রমিজ বিন আরিফ (কুমিল্লা-১০), ইলিয়াছ হোসাইন (মানিকগঞ্জ-১), তরিকুল ইসলাম (ফেনী-২), অ্যাডভোকেট শিরিন আক্তার (নরসিংদী-১), শরিফুল ইসলাম (কুষ্টিয়া-৩), ইউসুফ আলী (সিরাজগঞ্জ-৫), ইকবাল হোসেন (জামালপুর-৪), জাকির হোসেন (জামালপুর-৫), জাহিদুর রহমান (সিলেট-৬), আইনুর রহমান জুয়েল (ভোলা-১), খলিলুর রহমান (মাগুরা-১), জি এম রোকনুজ্জামান (খুলনা-১), ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন আকাশ (চট্টগ্রাম-১১), আরিফ ভূঁইয়া (নারায়ণগঞ্জ-৪), নাহিদ হাসান (নারায়ণগঞ্জ-৫), লায়ন নুর ইসলাম (নড়াইল-২), কাবির মিয়া (গোপালগঞ্জ-১), মিজানুর রহমান (ঢাকা-১৩), রাজিব মোল্লা (মাদারীপুর-১), জাহিদ শেখ (রাজবাড়ী-২), আক্তারুজ্জামান সম্রাট (শরীয়তপুর-২), আবুল বাশার (গোপালগঞ্জ-৩), রেজওয়ানুল ইসলাম সজিব (দিনাজপুর-১), শাহাবুল ইসলাম (কুষ্টিয়া-১), আবুল বাশার (ঢাকা-১২), রফিকুল ইসলাম (জামালপুর-১), আহসান হাবীব (ঢাকা-১৮), সালাউদ্দিন হাওলাদার (বরিশাল-৬), মাহমুদুল হাসান সাগর (ঝালকাঠি-২), এটিএম পারভেজ (চট্টগ্রাম-৪), বেলাল উদ্দিন (চট্টগ্রাম-৭), রবিউল হাসান (চট্টগ্রাম-২), দীনময় রোয়াজা (খাগড়াছড়ি), আরিফুল ইসলাম তায়েফ (চট্টগ্রাম-১৬), অ্যাডভোকেট এস এম রোকনুজ্জামান (কক্সবাজার-২), আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ (ময়মনসিংহ-১১), মো. মজিবুর রহমান (চট্টগ্রাম-১৩), মো. জসিম উদ্দিন (কুমিল্লা-৪), মোবারক হোসেন (কুমিল্লা-৬), মনিরুজ্জামান (কুমিল্লা-৩), শফিকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬) এবং হাসানুল ইসলাম (পাবনা-৩)।
এর আগে ১৩ জন প্রার্থী প্রত্যাহার করে নেয়। তারা হলেন, প্রাইম কাদের (কক্সবাজার-১), হানিফ খান সজীব (রংপুর-১), শাকিল উজ্জামান (টাঙ্গাইল-২), আশরাফুল বারী নোমান (হবিগঞ্জ-৩), এইচ এম গোলাম রেজা (সাতক্ষীরা-৪), মো. জহিরুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৪), ডা. এমদাদ হাসান (চট্টগ্রাম-১২), শহীদুল ইসলাম ফাহিম (পটুয়াখালী-৩), মো. সেলিম সরকার (বগুড়া-২), মো. রুবেল মিয়া (জামালপুর-৩), ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন (টাঙ্গাইল-৬), শফিকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬) এবং এনায়েত হাসিব (চাঁদপুর-১)।
গণঅধিকার পরিষদ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে তারা মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস