শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে জয়ের অর্ধেক কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন সিলেট টাইটান্সের বোলাররা। কিন্তু লো-স্কোরিং ম্যাচে সিলেটকে চাপেই ফেলে দেয় রংপুরের বোলাররা। মিরাজ-বিলিংসের উইকেটের পতনের পর ম্যাচ থেকেই ছিটকেই যায় সিলেট। কিন্তু শেষ বলে ছক্কা মেরে সিলেটকে রোমাঞ্চকর জয় এনে দিলেন ক্রিস ওকস।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে দলনেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। শেষদিকে জয়ের কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন মঈন আলি ও ক্রিস ওকস।

সিলেটের হয়ে সর্বোচ্চ 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে সিলেট। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চারজন ব্যাটার। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।

পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা চালান খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৩৪ রানের জুটি। মাত্র ১৯ বলে ৩০ রান করে আউট হন খুশদিল। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন রিয়াদ। এদিকে দলনেতা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। আর ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মুস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন।

সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com