শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

মৌলিক সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব: ফরহাদ মাজহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

কবি ও চিন্তাবিদ ফরহাদ মাজহার বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা বর্তমানে জনগণের ক্ষমতা ও উদ্যোগকে দমিয়ে রেখে নিজের হাতে কুক্ষিগত করছে। অথচ জনগণের কাছে মৌলিক সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মাজহার বলেন, ‘আজকের এই ক্যাম্পটি গণঅভ্যুত্থান সুরক্ষার একটি বাস্তব উদাহরণ। জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব ছিল। আমরা দেখাতে চাচ্ছি, এই কাজটি করা মোটেও কঠিন নয়। রাষ্ট্র যদি সত্যিকার অর্থে প্রাথমিক স্বাস্থ্যসেবার দিকে মনোযোগ দেয়, তাহলে খুব সহজেই অনেক সংকট মোকাবিলা করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো, রাষ্ট্র এখন জনগণের উদ্যোগকে দমিয়ে রেখে ক্ষমতাকে নিজের হাতে কেন্দ্রীভূত করছে।’

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য আন্দোলন ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মরিচাকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দরিয়াদৌলত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ঝান্টু সরকার, আসলাম সরকার, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বদিউল আলম বাদলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com