শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

শুল্ক ইস্যুতে শীর্ষ সম্মেলন ডাকছে ইইউ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় আটটি দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় নড়চড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। পরবর্তী করণীয় ঠিক করতে চলতি সপ্তাহে একটি জরুরি শীর্ষ সম্মেলন করতে যাচ্ছে ইইউ নেতারা।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করার কথা রয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন যেকোনো ধরণের বলপ্রয়োগের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুত। সেই লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে সম্মেলনের আয়োজন করা হবে।

ইউরোপীয় কমিশনের একজন ঊর্ধ্বতন নিশ্চিত করেছেন, গত বছর ইইউ ইউনিয়নের প্রণীত পাল্টা শুল্কের একটি প্যাকেজ এখন সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে মার্কিন বাণিজ্যে ৯৩ বিলিয়ন ইউরোর ক্ষতি হবে।

এদিকে ফরাসি সরকার মার্কিন বহুজাতিক সংস্থাগুলোকে লক্ষ্য করে ইইউকে তার শক্তিশালী বলপ্রয়োগ বিরোধী হাতিয়ার ব্যবহার করার জন্য চাপ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এতে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে উৎসাহিত করার সম্ভাব্য উপায় হিসাবে দেখছেন বলে দাবি করেন তারা।

এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের কারণে ডাবলিনে গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের ফলে গত গ্রীষ্মে ইইউ এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যা আইরিশ অর্থনীতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

তবে চুক্তিটি এখনও ইউরোপীয় সংসদ অনুমোদিত হয়নি এবং গ্রিনল্যান্ডের উপর ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার বিরুদ্ধে প্রতিক্রিয়ায় এটি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ সদস্যরা ইঙ্গিত দিয়েছেন, ইইউ-মার্কিন শুল্ক চুক্তি অনুমোদনের জন্য ইউরোপীয় পার্লামেন্টের ভোট আর পাসের জন্য পর্যাপ্ত সমর্থন পাবে না।

অন্যদিকে ব্রাসেলসে আজ ইইউ অর্থমন্ত্রীদের বৈঠকে নতুন মার্কিন শুল্কের হুমকি নিয়ে আলোচনা করবেন মি. হ্যারিস। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের পদক্ষেপের জন্য ট্রাম্প তার নিজের রিপাবলিকান পার্টির ভেতরেই সমালোচনার মুখোমুখি হয়েছেন। তারা বলছেন, তার পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করতে পারে এবং ন্যাটো সামরিক জোটের উপর চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: দ্য আইরিশ টাইমস।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com