শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে মন্তব্য করে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘দেশে সুশাসন আসবেই। আর সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে একমাত্র তারেক রহমানের হাতে ধরে।’

রবিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তারেক রহমান তাঁর বাবা-মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ১৬টি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরী করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন।ইনশাআল্লাহ জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তাঁর প্ল্যান যাতে সফল হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি।’ 

সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে। কিন্তু, হেলে পড়েছেন আপনারা। ১০টি বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে আপনাদের কোনো হামলা-মামলা ছিল না।

তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি। এরাই চেয়েছিল নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু করা হোক। এখন আবার এরাই নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলে হেলে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটা পূর্বাভাস।’ 

ফারুক আরও বলেন, ‘প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান থাকবে। জিয়াউর রহমানের মতো খাল খনন করবে। দেশের ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যেসব হাসপাতালগুলো দুর্দশা অবস্থায় রয়েছে, সেগুলোকে উন্নত করা। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তাঁর প্ল্যান। তারেক রহমানের প্ল্যান সফল ও সার্থক হোক।’

বিএনপির এই নেতা বলেন, ‘সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে, আসল স্বাধীনতা ক্ষুন্ন হয়ে যাবে। সাংবাদিকদের লেখার অধিকার যেন সবসময় থাকে। এটা যেন আবারও বন্ধ হয়ে না যায়।’ 

এ সময় তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।  

আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com